It is my personal Blogsite and I have create it for supporting on Educational and others.
04 September, 2018
কালীগঞ্জের 12 Star' কর্তৃক শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
গতকাল ( ১৫-০৫-২০১৮ খ্রিঃ) লালমনিরহাট জেলার, কালীগঞ্জ উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে গঠিত '12 Star' আয়োজিত শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় সংবর্ধনা পেলাম অামরা উক্ত কালীগঞ্জ উপজেলার পাঁচ জন। এজন্য '12 Star' এর সকল প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষাঞ্চল কালীগঞ্জ এর রুপকার, স্বপ্ন দ্রষ্টা, অামাদের অনলাইন মহাগুরু জনাব Khurshiduzzaman Ahmed স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
লালমনিরহাটে ‘প্রথম প্রতিশ্রুতিশীল শিক্ষক সভা’ অনুষ্ঠিত
'সমৃদ্ধ শিক্ষক হবো, স্বপ্নের মানুষ
গড়বো।' এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলার, কালীগঞ্জ করিম উদ্দিন
পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘প্রথম প্রতিশ্রুতিশীল শিক্ষক
সভা।'
অত্র
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ খুরশীদুজ্জামান আহমেদসহ লালমনিরহাট,
কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৪৫ জন শিক্ষক এ সভায় অংশ
নেন। প্রতিশ্রুতিশীল শিক্ষক সভায় এটুআই বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা, ও
'আইসিটি ফর এডুকেশন'-এর জেলা অ্যাম্বাসেডরসহ সৃজনশীল শিক্ষকবৃন্দ যোগ দেন।
উক্ত সভায় স্কাইপের মাধ্যমে যোগ দেন মোঃ ফারুক আহমেদ, ই-ল্যার্নিং
স্পেশালিস্ট, এটুআই। মোঃ কবির হোসেন, সহযোগী অধ্যাপক, ঢাকা টিটিসি। মোঃ
রফিকুল ইসলাম সুজন, এডুকেশন্যাল টেকনোলজি এক্সপার্ট , এটুআই। জয়দীপ দে
শাপলু, ঢাকা টিটিসি ও সম্পাদক বাতায়ন ম্যাগ। রায়হানা তাসলিমা , টিকিউআই,
অভিজিৎ সাহা, এটুআই।
'আইসিটি
ফর এডুকেশন'-এর এম্ব্যাসেডর ও সকল শিক্ষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আগে
নিজের প্রতিষ্ঠান ঠিক রেখে অপরাপর প্রতিষ্ঠানে কাজ করতে হবে। শিক্ষার্থীদের
নৈতিকতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য সকল শিক্ষককে কাজ করতে হবে।
সভায়
দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতার ইনচার্জ চন্দন কুমার বর্ম্মণ টেলিফোনে যোগ
দেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান বৃদ্ধির
প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।
সভায়
আলোচ্য বিষয় ছিল শিক্ষক বাতায়ন, শিক্ষক বাতায়ন ম্যাগ, মুক্তপাঠ, কিশোর
বাতায়ন, কিশোর সাংবাদিকতা, মাইক্রোসফট এক্সপার্ট ও বৃটিশ কাউন্সিল স্কুলস
অনলাইনের ‘ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড’ ইত্যাদি।
সভায়
শিক্ষক বাতায়ন নিয়ে কন্টেন্ট উপস্থাপন করেন দিলীপ কুমার রায়, সহকারী
শিক্ষক তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়। বাতায়ন ম্যাগ নিয়ে কন্টেন্ট উপস্থাপন
করেন জ্যোতিষ চন্দ্র রায়, সহকারী শিক্ষক, তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়।
মুক্তপাঠ নিয়ে আলোচনা করেন মোঃ রাজিবুর রহমান, প্রধান শিক্ষক, গিয়াস
উদ্দীন উচ্চ বিদ্যালয়। কিশোর বাতায়ন নিয়ে আলোচনা করেন মোঃ মিজানুর রহমান,
সহকারী শিক্ষক, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়। কিশোর সাংবাদিকতা নিয়ে আলোচনা
করেন মোঃ বদলুল আলম জাদু, সহকারী শিক্ষক কে ইউ পি উচ্চ বিদ্যালয়।
মাইক্রোসফট নিয়ে আলোনা করি, আমি মোঃ আব্দুল মজিদ সহকারী শিক্ষক, ডাঃ চন্দনা উচ্চ
বিদ্যালয় এবং বৃটিশ কাউন্সিলের ‘ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড’ নিয়ে
আলোচনা করেন দীপেন চন্দ্র সেন, সহকারী শিক্ষক, দলগ্রাম উচ্চ বিদ্যালয় এবং
টিমলিডার, 'কানেকটিং ক্লাস রুমস, ব্রিটিশ কাউন্সিল' ও 'আইসিটি ফর
এডুকেশন'-এর ফোরাম।
সভায়
কেইউপি প্রধান শিক্ষক সকল শিক্ষককে নিজে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের
সমৃদ্ধশালী করে গড়ে তোলার মাধ্যমে স্বপ্নের মানুষ গড়ে তোলার কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিস্তা কে আর খাদেম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক
একরামুল হক।
Dr. Chandana High School
My
school is Dr. Chandana High School, which is still non-MPO and my head
teacher, whose admission enters the ICT world. Now I am trying to make
myself proficient with different online-based courses.
ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ে শোক দিবস পালিত
![]() |
| জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১০ম শ্রেণির শিক্ষার্থী শিমু আক্তার বক্তব্য রাখছেন । |
ডা: চন্দনা উচ্চ বিদ্যালয়ে ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালন হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শময় জীবনের কথা উল্লেখ করে এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনার আলোকে জীবন গড়ে এক সাথে কাজ করার জন্য আহবান জানান ।
বাতায়ন সেরা বিদ্যালয় "তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়"
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম এলাকায় একজন সৎ,যোগ্য,নিষ্ঠাবান প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়টিতে এ পর্যন্ত শিক্ষক বাতায়নে সেরার সংখ্যা দাঁড়ালো ৫ জন ! যা বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠানে আছে কি-না সন্দেহ । উক্ত প্রতিষ্ঠানটির আইসিটি মনা শিক্ষক বাবু জ্যোতিষ চন্দ্র রায় যিনি লালমনিরহাট জেলায় জ্যোতিষ স্যার নামে পরিচিত । তিনি একাধারে মুক্তপাঠ এম্বাসেডর, বৃটিশ কাউন্সিল এম্বাসেডর, বাতায়ন সেরা, ICT4E জেলা এম্বাসেডর, a2i কর্তৃক নির্বাচিত মাষ্টার ট্রেইনার এবং উল্লেখিত দক্ষতা অর্জনের কারণে তিনি কয়েকবার বিদেশেও গমন করেছেন । জ্যোতিষ স্যারের এক্টিভিটি এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার রায়ের উদার মানসিকতার সমষ্টিগত ফসল ৫ বাতায়ন সেরা । উক্ত বিদ্যালয়ের সদ্য বাতায়ন সেরা নমিতা রানী রায় লালমনিরহাট জেলার "টপ টেন" কে ভেঙ্গে ১১ নং সিরিয়ালে স্থান করে নিলেন । আমি তাকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি । আশা রাখি এর সংখ্যা বৃদ্ধি অব্যহত থাকবে ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম এলাকায় একজন সৎ,যোগ্য,নিষ্ঠাবান প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়টিতে এ পর্যন্ত শিক্ষক বাতায়নে সেরার সংখ্যা দাঁড়ালো ৫ জন ! যা বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠানে আছে কি-না সন্দেহ । উক্ত প্রতিষ্ঠানটির আইসিটি মনা শিক্ষক বাবু জ্যোতিষ চন্দ্র রায় যিনি লালমনিরহাট জেলায় জ্যোতিষ স্যার নামে পরিচিত । তিনি একাধারে মুক্তপাঠ এম্বাসেডর, বৃটিশ কাউন্সিল এম্বাসেডর, বাতায়ন সেরা, ICT4E জেলা এম্বাসেডর, a2i কর্তৃক নির্বাচিত মাষ্টার ট্রেইনার এবং উল্লেখিত দক্ষতা অর্জনের কারণে তিনি কয়েকবার বিদেশেও গমন করেছেন । জ্যোতিষ স্যারের এক্টিভিটি এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষানুরাগী প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার রায়ের উদার মানসিকতার সমষ্টিগত ফসল ৫ বাতায়ন সেরা । উক্ত বিদ্যালয়ের সদ্য বাতায়ন সেরা নমিতা রানী রায় লালমনিরহাট জেলার "টপ টেন" কে ভেঙ্গে ১১ নং সিরিয়ালে স্থান করে নিলেন । আমি তাকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি । আশা রাখি এর সংখ্যা বৃদ্ধি অব্যহত থাকবে ।
22 August, 2018
ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ শিমু আক্তার এর 'আমরা কিশোর, আমাদের চারপাশ' বিষয়ে লেখা
ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ শিমু আক্তার এর 'আমরা কিশোর, আমাদের চারপাশ' বিষয়ে লেখা ২১/০৮/২০১৮ ইং তারিখের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয় । দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলন পাতার ইনচার্জ চন্দন বর্মন স্যার এবং খুরশীদুজ্জামান আহমেদ স্যার কে ধন্যবাদ ।
http://www.ittefaq.com.bd/…/aunoshil…/2018/08/21/296390.html
29 July, 2018
নিরন্তর নিবেদিত প্রান শিক্ষক রতন কুমার রায় স্যার, ID: royratan80
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গ্রামীন পরিবেশে অবস্থিত শাখাতী বি এল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (গণিত) পদে ০৬ অক্টোবর ২০১০খ্রিঃ হতে অদ্যাবধি নিষ্ঠা ও দায়িত্বের সাথে শিক্ষকতা করে আসছেন। উপজেলায় আইসিটি বিষয়ক যে কোনো সভা, সেমিনার, আলোচনায় রতন স্যারের উপস্থিতি সর্বাগ্রে পরিলক্ষিত হয়। অতি অল্প সময়ের মধ্যে শিক্ষামূলক যে কোনো অনুষ্ঠানে আগ্রহী শিক্ষকদের একত্রিত করা সহ নেতৃত্বদানে সুদক্ষ কারিগর হিসেবে পরিচিত লাভ এবং সম্প্রতি উপজেলার অধিকাংশ প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের উদবুদ্ধ করে শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, মাইক্রোসফট প্রভৃতি বিষয়ে সদস্যকরণসহ বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছেন। যা ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের দৃষ্টিগোচর হয়েছেন। কাজ পিপাষু রতন স্যার কালীগঞ্জ উপজেলাকে শিক্ষাঞ্চল কালীগঞ্জ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে বদ্ধপরিকর এবং আমার মনে হয় স্বীয় কাজের স্বীকৃতি পেলে উনার কাজের গতি বৃদ্ধি পাবে, আমরা উপকৃত হব এবং এগিয়ে যাবে আমাদের দেশ। ধন্যবাদ সকলকে।
মোঃ আব্দুল মজিদ
সহকারী শিক্ষক (গণিত)
ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়
কালীগঞ্জ, লালমনিরহাট ।
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
ভূমিকা: শারীরিক শিক্ষার আবশ্যিক কর্মসূচির মধ্যে প্রাত্যহিক সমাবেশ একটি। বিদ্যালয়ে এর গুরুত্ব অপরিসীম। প্রাত্যহিক সমাবেশের মধ্য দিয়ে প...
-
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গ্রামীন পরিবেশে অবস্থিত শাখাতী বি এল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (গণিত) পদে ০৬ অক্টোবর ২০১০খ্রি...
-
২৫ ডিসেম্বর ২০২২, রবিবার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বানীনগর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাকজমক ভাবে রংপুর বিভাগীয় স্ক্র্যাবল চ্যাম্পিয়নশ...
-
মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট বাংলাদেশ কমিউনিটির আয়োজনে দিনব্যাপী মাইক্রোসফট কর্তৃক নির্বাচিত ২০১৫-২০২৩ সাল পর্যন্ত ৬৩ জন ব্যক্তিকে ...
-
ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ শিমু আক্তার এর 'আমরা কিশোর, আমাদের চারপাশ' বিষয়ে লেখা ২১/০৮/২০১৮ ইং তার...
-
ICT4E, রংপুর বিভাগীয় অ্যাম্বাসেডরদের দিনব্যাপী মিলন মেলা " স্বপ্ন সত্যির আসর ২০১৯" লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক...
-
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রে...








