It is my personal Blogsite and I have create it for supporting on Educational and others.
26 January, 2019
ICT4E, রংপুর বিভাগীয় অ্যাম্বাসেডরদের দিনব্যাপী মিলন মেলা " স্বপ্ন সত্যির আসর ২০১৯" অনুষ্ঠিত ।
ICT4E, রংপুর বিভাগীয় অ্যাম্বাসেডরদের দিনব্যাপী মিলন মেলা " স্বপ্ন সত্যির
আসর ২০১৯" লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ
বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রবিউল
হাসান স্যারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কবির হোসেন
স্যার, সহযোগী অধ্যাপক, সংযুক্ত কর্মকর্তা এটুআই, জনাব রফিকুল ইসলাম সুজন
স্যার, এডুকেশনাল টেকনোলজি এক্সপার্ট, এটুআই,জনাব আমিনুর রহমান স্যার, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, জনাব গোলাম আহমেদ ফারুক স্যার, সহযোগী অধ্যাপক, রংপুর টিচার্স ট্রেনিং কলেজ, জনাব জাহাঙ্গীর হাসান স্যার, সহযোগী অধ্যাপক, রংপুর টিচার্স ট্রেনিং কলেজ, আফরোজা বেগম ম্যাডাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, কালীগঞ্জ, লালমনিরহাট, লিপিকা দত্ত ম্যাডাম, উপজেলা শিক্ষা অফিসার, লালমনিরহাট সদর । এ
ছাড়াও রংপুর বিভাগের ৮ জেলা থেকে আগত জেলা অ্যাম্বাসেডর শিক্ষক, আইসিটি
শিক্ষক এবং প্রতিশ্রুতিশীল শিক্ষক ফোরাম, কালীগঞ্জ এর সহ প্রায় ২৫০ জন
শিক্ষক উক্ত স্বপ্ন সত্যির আসরে উপস্থিত ছিলেন । জনাব রফিকুল ইসলাম স্যার,
স্বপ্ন সত্যির আসরে বলেন,
শিক্ষার গুণগত মান উন্নয়নে নিজেরদের উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে গ্রীন
এন্ড ক্লীন স্কুল তৈরি করার মাধ্যমে সকল শিক্ষার্থী যেন মানব সম্পদে পরিণত
হয় এই চেষ্টা অব্যাহত রাখার জন্য অ্যাম্বেসেডর শিক্ষকসহ সকল শিক্ষকদের
পরামর্শ দেন। তিনি আরও বলেন, শুধু মাত্র পরিক্ষায়
ভালো ফলাফল হলে বা এ+ পেলেই গুনগত শিক্ষা অর্জন হবে না । আমাদের শিক্ষার
রোল মডেল তৈরি করতে হবে, আর এ রোল মডেল তৈরি করতে হলে শিক্ষার্থীদের
Critical Thinking, Collaboration, Creativity, Communication,
Citizenship/ Culture, Character Education/ Connectivity এই ৬ টি বিষয়
সম্পর্কে অবশ্যই দক্ষতা অর্জনের জন্য আমাদের কাজ করতে হবে ।
Popular Posts
-
ভূমিকা: শারীরিক শিক্ষার আবশ্যিক কর্মসূচির মধ্যে প্রাত্যহিক সমাবেশ একটি। বিদ্যালয়ে এর গুরুত্ব অপরিসীম। প্রাত্যহিক সমাবেশের মধ্য দিয়ে প...
-
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গ্রামীন পরিবেশে অবস্থিত শাখাতী বি এল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (গণিত) পদে ০৬ অক্টোবর ২০১০খ্রি...
-
২৫ ডিসেম্বর ২০২২, রবিবার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বানীনগর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাকজমক ভাবে রংপুর বিভাগীয় স্ক্র্যাবল চ্যাম্পিয়নশ...
-
মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট বাংলাদেশ কমিউনিটির আয়োজনে দিনব্যাপী মাইক্রোসফট কর্তৃক নির্বাচিত ২০১৫-২০২৩ সাল পর্যন্ত ৬৩ জন ব্যক্তিকে ...
-
ICT4E, রংপুর বিভাগীয় অ্যাম্বাসেডরদের দিনব্যাপী মিলন মেলা " স্বপ্ন সত্যির আসর ২০১৯" লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক...
-
ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ শিমু আক্তার এর 'আমরা কিশোর, আমাদের চারপাশ' বিষয়ে লেখা ২১/০৮/২০১৮ ইং তার...
-
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রে...
