22 August, 2021

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ।

 

 থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।  

Assignment_ 7th Week_2021_Six to Nine 

পরবর্তী অ্যাসাইনমেন্ট দেখতে এই সাইটটি নিয়মিত ভিজিট করুন।





৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।  

Assignment_6th Week_2021_Six to Nine 

পরবর্তী অ্যাসাইনমেন্ট দেখতে এই সাইটটি নিয়মিত ভিজিট করুন।











 

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ।


 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।  

Assignment_4th Week_2021_Six to Nine 

পরবর্তী দেখতে অ্যাসাইনমেন্ট এই সাইটটি ভিজিট করুন।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম অ্যাসাইনমেন্ট প্রকাশ।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।  

Assignment_5th Week_2021_Six to Nine 

পরবর্তী অ্যাসাইনমেন্ট দেখতে এই সাইটটি নিয়মিত ভিজিট করুন।
 






৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ।

 

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।  

Assignment_ 3rd Week_2021_Six to Nine 

পরবর্তী দেখতে অ্যাসাইনমেন্ট এই সাইটটি ভিজিট করুন।


৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ।

 


৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।  

Assignment_ 2nd Week_2021_Six to Nine 

পরবর্তী দেখতে অ্যাসাইনমেন্ট এই সাইটটি ভিজিট করুন।







৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ।

 ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন।  

Assignment_1st Week_2021_Six to Nine

পরবর্তী দেখতে অ্যাসাইনমেন্ট এই সাইটটি ভিজিট করুন। 






09 August, 2020

শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন ও স্বপ্ন পূরণে আমার করণীয়।

 শিক্ষার্থীর সামাজিক সমস্যা ও প্রতিকার।

শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের জন্য এবং এসএসসি পরিক্ষায় পাস করে উচ্চ শিক্ষার জন্য - কিভাবে লেখাপড়া করতে হবে, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে .........., অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুলো নিতে পারে না। তাই শিক্ষার্থীদের এসব সমস্যা সমাধানের জন্য, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের মাধ্যমে কর্মশালার আয়োজন করে শিক্ষার্থীদের উৎসাহ ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। ফলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের লক্ষে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। 

উদ্দেশ্যঃ মানসম্মত শিক্ষা অর্জন।


18 May, 2020

নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-বোনাসের চেক ছাড় আগামীকাল

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও বোনাসের চেক আগামীকাল ১৯ মে ব্যাংকে পাঠাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষক-কর্মচারীরা আগামী ২০ মে পর্যন্ত বকেয়া বেতন-বোনাসের টাকা তুলতে পারবেন। সোমবার সন্ধ্যায় শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য নিশ্চিত করছে।
শিক্ষক-কর্মচারীরা ২০১৯ খ্রিষ্টাব্দের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বেতন পাবেন। আর গত আগস্টে অনুষ্ঠিত ঈদুল আযহা আর আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরের ঈদ বোনাস পাচ্ছেন শিক্ষকরা। এছাড়া গত এপ্রিল মাসে দেয়া বৈশাখী ভাতা টাকা বাবদ পাবেন তারা। এ প্রতিটি খাতের টাকার চেক আলাদা আলাদাভাবে ব্যাংকে পাঠানো হবে।
এদিকে গত ১৬ মে নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৩ হাজার ৬২৬ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত ও স্তর পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের মধ্যে স্কুলের ২ হাজার ১৬৮ জন এবং কলেজের ১ হাজার ৪৫৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 
গত ২৯ এপ্রিল নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫১টি প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে ১ হাজার ৬৩৩টি তালিকা প্রকাশ করা হয়।  এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯১টি মাধ্যমিক স্কুল, ৪৩০টি নিম্ন মাধ্যমিক স্কুল, ৬৮টি স্কুল অ্যান্ড কলেজ, ৯২টি উচ্চ মাধ্যমিক কলেজ এবং ৫২টি ডিগ্রি কলেজ রয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকরা ২০১৯ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন। আর কোন প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে।
সংগৃহীতঃ দৈনিক শিক্ষা  

25 April, 2020

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মর্তুজা হানিফ সাহেবের নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ  উপজেলায় ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয় মাঠে জনাব রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ, লালমনিরহাট মহোদয় এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মর্তুজা হানিফ সাহেবের সৌজন্যে ভোটমারী ইউনিয়নের ১০০০ জন অসহায় মানুষের মধ্যে উপহার সামগ্রী (খাদ্যদ্রব্য) বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।

ত্রান বিতরণকালে জনাব রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ, লালমনিরহাট মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুযায়ী আপনারা অবশ্যই সামাজিক দুরত্ব মেনে চলবেন এবং আপনাদের যার যেটুকু সামর্থ্য আছে সেভাবেই আপনাদের বাড়ির পাশে বিভিন্ন শাক-সবজি উৎপাদন করার চেষ্টা করবেন। এতে করে আপনাদের পুষ্টির চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কিছুটা হলেও আপনাদের আর্থিক সহায়তা হবে।  সরকারের নির্দেশা মেনে হতদরিদ্র ও অস্বচ্ছলদের পরিবারের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত থাকবে।

18 April, 2020

কালীগঞ্জে ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সমস্যা ও প্রতিকার বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

কালীগঞ্জে ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সমস্যা ও প্রতিকার বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর (শনিবার), উপজেলার ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয় হল রুমে ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়, হাজরানীয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এবং আফজাল উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে "সামাজিক সমস্যা ও প্রতিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মর্তুজা হানিফ, সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়, জনাব ওয়ালীয়ার রহমান, প্রধান শিক্ষক, ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়, জনাব লিপিকা চৌধুরী, প্রধান শিক্ষক, আফজাল উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি শিক্ষার্থী গোলাম মাহমুদ, কুবি শিক্ষার্থী হাবিবুর রহমান, হাবিপ্রবি শিক্ষার্থী জুবায়ের কায়েস এবং অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব আদুল বাছেদ পাটোয়ারী, সহকারী শিক্ষক, হাজরাণীয়া উচ্চ বিদ্যালয়।

11 April, 2020

নতুন পদ সৃষ্টি ও শিক্ষকদের বদলির সুযোগ থাকছে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নতুন নীতিমালা ২০১৮ জারি করেছে সরকার। এতে বেসরকারি স্কুল পর্যায়ে চারু ও কারুকলা বিষয়ে এবং কলেজ পর্যায়ে আইসিটি ও উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষকের নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে এসব বিষয়ের শিক্ষকরাও এমপিওভুক্ত হতে পারবেন। নীতিমালা ও জনবল কাঠামোতে না থাকার কারণে তারা বর্তমানে এমপিওভুক্ত হতে পারেন না।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুসরাত জাবীন বানু স্বাক্ষরিত এ নীতিমালা বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। `বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮` শীর্ষক এ নীতিমালা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুমোদন করার পর প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।
নতুন নীতিমালায় বেসরকারি শিক্ষকদের অধ্যক্ষ পদে নিযুক্তি পাওয়ার অভিজ্ঞতা পুনর্নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে বেসরকারি শিক্ষকদের বদলি করতে পারবে। বর্তমানে তাদের বদলির কোনো বিধান নেই।
নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বয়সসীমা হবে ৩৫ বছর। এতদিন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রারম্ভিক পর্যায়ে কোনো বয়স নির্ধারণ করা ছিল না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান বলেন, নতুন এমপিও নীতিমালায় বেসরকারি শিক্ষক নিয়োগের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, শিক্ষকদের অবসরের বয়স হবে ৬০ বছর। এর পর কাউকে প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান বা সাধারণ শিক্ষক পদে পুনঃনিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগও দেওয়া যাবে না।
নীতিমালায় শিক্ষকের এমপিওভুক্তির জন্য শিক্ষাগত যোগ্যতা, নিয়োগে স্বচ্ছতা, নিয়োগের প্রাথমিক বয়স, অবসরের বয়সসীমাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ারও শর্ত রয়েছে এতে। বলা হয়েছে, প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে শিক্ষকও এমপিওর জন্য বিবেচিত হবেন না।
নীতিমালায় বলা হয়, এক প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক অন্য প্রতিষ্ঠানে সমান বা উচ্চতর পদে আবেদন করতে পারবেন। কর্মরত প্রতিষ্ঠানপ্রধানের অনুমতি নিলে তিনি বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। যদি কোনো প্রতিষ্ঠান থেকে কেউ চাকরি ছাড়েন, তা হলে সর্বোচ্চ দুই বছর তার ইনডেক্স (বেতন পাওয়ার কোড) নম্বর বহাল থাকবে। এর বেশি হলে তা চাকরিতে বিরতি হিসেবে গণ্য হবে। ইনডেক্স নম্বর বা নিবন্ধন সনদ ছাড়া কাউকে নিয়োগ দেওয়া যাবে না। নীতিমালা অনুযায়ী, নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মেধাক্রম/মনোনয়ন/ নির্বাচন বাধ্যতামূলক করা হয়েছে। শুধু একটি মাত্র তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে।
বেতন-ভাতা ও অভিজ্ঞতা :বেসরকারি শিক্ষকরা সারাজীবনের জন্য জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে আটকে গিয়েছিলেন। নতুন নীতিমালা অনুযায়ী, বেসরকারি কলেজ শিক্ষকরা চাকরির ১০ বছর পূর্ণ হলে বেতন স্কেলের অষ্টম গ্রেডে যেতে পারবেন। চাকরির ১৬ বছর পূর্তিতে তারা সপ্তম গ্রেড পাবেন। নীতিমালা অনুযায়ী, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেতে হলে প্রভাষক পদে নয় বছর আর সহকারী অধ্যাপক পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগে শুধু মোট ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলেই চলত। ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে ১৫ বছরের অভিজ্ঞতা থাকলেই চলত। নতুন নীতিমালা অনুযায়ী, ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদের জন্য প্রভাষক পদে ১২ বছরের ও তিন বছর সহকারী অধ্যাপক পদের অভিজ্ঞতা থাকতে হবে।
নতুন নীতিমালায় স্কুল ও কলেজ, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নতুন করে একটি `অফিস সহকারী`র পদ সৃষ্টি করা হয়েছে। এ নীতিমালায় পদ সমন্বয়ের সুযোগও রাখা হয়েছে। এর ফলে কোনো শিক্ষক ডিগ্রি পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হলেও একই প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত পদ শূন্য হলে তিনি এমপিওভুক্ত হতে পারবেন। এ ছাড়া আগে চতুর্থ শ্রেণির পদে চারজন এমপিওভুক্ত হতেন। নতুন নীতিমালা অনুযায়ী, চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে একজন অফিস সহায়ক, একজন প্রহরী, একজন নৈশপ্রহরী ও একজন ঝাড়ূদার এমপিওভুক্ত হবেন।
Collected: 

07 April, 2020

ঈদের ছুটি পর্যন্ত বন্ধ হতে পারে সব শিক্ষা প্রতিষ্ঠান।

করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে। রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু ২৫ এপ্রিল) শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হবে। ফলে এর সঙ্গে যুক্ত হবে পবিত্র রমজান মাসের ছুটি। সব মিলিয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একই সিদ্ধান্ত নেবে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজানের ছুটির আগের দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তারপর রমজানের ছুটি শুরু হবে। সেই হিসেবে ঈদ পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল গণমাধ্যমকে বলেন, ‘ছুটি বাড়িয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে।’
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ এপ্রিল (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র রমজান শুরু হবে।  সেই হিসেবে রমজান শুরুর দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে। তারপর শুরু হবে রমজানের ছুটি।  ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ঈদের ছুটির পর।

তবে দীর্ঘ ছুটির সময় শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস অব্যাহত থাকবে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ভিডিও ক্লাস কিশোর বাতায়নে এবং ‘আমার ঘরে আমার স্কুল’ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের শ্রেণি কার্যক্রম আয়ত্ত করবে। আর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টিভিতে ভিডিও শ্রেণি কার্যক্রম প্রচার করা হবে। 
এডুকেশন বাংলা

Popular Posts