করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের
সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে। রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত (চাঁদ
দেখা সাপেক্ষে রমজান শুরু ২৫ এপ্রিল) শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা
হবে। ফলে এর সঙ্গে যুক্ত হবে পবিত্র রমজান মাসের ছুটি। সব মিলিয়ে ঈদের ছুটি
পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও
একই সিদ্ধান্ত নেবে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী
নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন এ তথ্য নিশ্চিত
করেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজানের ছুটির আগের দিন পর্যন্ত
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তারপর রমজানের ছুটি শুরু
হবে। সেই হিসেবে ঈদ পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এ বিষয়ে
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল গণমাধ্যমকে বলেন, ‘ছুটি
বাড়িয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে।’
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ এপ্রিল (চাঁদ দেখা সাপেক্ষে)
পবিত্র রমজান শুরু হবে। সেই হিসেবে রমজান শুরুর দিন পর্যন্ত
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে। তারপর শুরু হবে রমজানের ছুটি। ফলে
সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ঈদের ছুটির পর।
তবে দীর্ঘ ছুটির সময়
শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস অব্যাহত থাকবে। ষষ্ঠ শ্রেণি
থেকে দশম শ্রেণির ভিডিও ক্লাস কিশোর বাতায়নে এবং ‘আমার ঘরে আমার স্কুল’
নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের
শ্রেণি কার্যক্রম আয়ত্ত করবে। আর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘ঘরে বসে শিখি’
শিরোনামে সংসদ টিভিতে ভিডিও শ্রেণি কার্যক্রম প্রচার করা হবে।
এডুকেশন বাংলা
It is my personal Blogsite and I have create it for supporting on Educational and others.
Popular Posts
-
ভূমিকা: শারীরিক শিক্ষার আবশ্যিক কর্মসূচির মধ্যে প্রাত্যহিক সমাবেশ একটি। বিদ্যালয়ে এর গুরুত্ব অপরিসীম। প্রাত্যহিক সমাবেশের মধ্য দিয়ে প...
-
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গ্রামীন পরিবেশে অবস্থিত শাখাতী বি এল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (গণিত) পদে ০৬ অক্টোবর ২০১০খ্রি...
-
২৫ ডিসেম্বর ২০২২, রবিবার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বানীনগর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাকজমক ভাবে রংপুর বিভাগীয় স্ক্র্যাবল চ্যাম্পিয়নশ...
-
মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট বাংলাদেশ কমিউনিটির আয়োজনে দিনব্যাপী মাইক্রোসফট কর্তৃক নির্বাচিত ২০১৫-২০২৩ সাল পর্যন্ত ৬৩ জন ব্যক্তিকে ...
-
ICT4E, রংপুর বিভাগীয় অ্যাম্বাসেডরদের দিনব্যাপী মিলন মেলা " স্বপ্ন সত্যির আসর ২০১৯" লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক...
-
ডাঃ চন্দনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ শিমু আক্তার এর 'আমরা কিশোর, আমাদের চারপাশ' বিষয়ে লেখা ২১/০৮/২০১৮ ইং তার...
-
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রে...